hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

প্রশ্ন (২১): ওমরার সা‘ঈকে তাওয়াফের পূর্বে আদায় করার হুকুম কি? আর যে ব্যক্তি মারওয়া থেকে সা‘ঈ শুরু করে সাফাতে শেষ করল তার বিধান কি?

উত্তর (২১): প্রথমত: নিশ্চয় তার সা‘ঈ শুদ্ধ হবে না। তার উপর ওয়াজিব হলো পুনরায় দ্বিতীয় সা‘ঈ করা। কেননা এটা যথাস্থানে সংগঠিত হয়নি। যেহেতু সা‘ঈ হলো তাওয়াফের পর।

দ্বিতীয়ত: এ অবস্থায় মারওয়া থেকে সা‘ঈ শুরু হওয়া প্রথম চক্করটি বাতিল হয়ে যাবে। তারপর এ চক্বরটি বাদ দিয়ে নতুন সাত চক্কর সম্পন্ন করবে।