hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

প্রশ্ন (৪৬): ইহরাম অবস্থায় বুরকা পরিধান করা ও নাক-মুখ ঢেকে রাখার কাপড় দ্বারা আবৃত করার হুকুম কি?

উত্তর (৪৬): বুরকার বিষয়ে বিধান হচ্ছে, মুহরিম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নেকাব পরিধান করতে নিষেধ করেছেন। তাই নাক-মুখ বেঁধে রাখার কাপড় পরিধান করা তো আরও বেশি নিষিদ্ধ। এর উপর ভিত্তি করে বলা যায় যে, মহিলা তার মুখমন্ডলকে ওড়না দ্বারা পূর্ণরূপে ঢেকে ফেলবে যখন তার পাশে কোনো আজনবী তথা গাইরে মাহরাম থাকে। যদি তার পাশে কোনো গাইরে মাহরাম না থাকে তখন অবশ্যই সে তার মুখমণ্ডল খোলা রাখবে।