hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

প্রশ্ন (৭): কা‘বা ঘরের গেলাপে ঝুলে থাকা বা সেটার উপর ঝুঁকে পড়ার হুকুম কি?

উত্তর (৭): কা‘বা ঘরের ঢেকে থাকা গেলাপে ঝুলে থাকা বা ইহার উপর ঝুঁকে পড়ার শরী‘আতের কোনো ভিত্তি নেই। আর এ কারণে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু ‘আনহু-কে দেখলেন যে, তিনি কা‘বা ঘর তাওয়াফ করছেন, আর এর চারকোণ স্পর্শ করছেন তখন তিনি বর্ণনা করেন, স্পর্শ করাটা শুধু হাজারে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর সাথে নির্দিষ্ট। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু ‘আনহু তাকে বললেন, “এ ঘরের কোনো কিছুই পরিত্যাজ্য নয়” তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু জবাব দিলেন ‘‘নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান পার্শ্বস্থিত দু‘কোণ (রুকনে ইয়ামানী ও হাজারে আসওয়াদ) ব্যতীত অন্য কিছু স্পর্শ করেন নি। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু ‘আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমার বক্তব্য মেনে নেন।