hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

প্রশ্ন (২০) : ই‘তিকাফকারী ব্যতীত অন্যদের জন্য পুরো রমযান মাসের মাসজিদে হারামে স্থান নির্ধারণ করে বালিশ ও বিছানা রেখে নামায পড়ার বিধান কি?

উত্তর (২০): মাসজিদে হারাম অন্যান্য মাসজিদের মত, যে আগে পৌঁছবে সে বসবে। আর কারো জন্য মসজিদের বাইরে বের হওয়ার সময় মসজিদে স্থান রেখে আসা বৈধ নয়।

কিন্তু যদি মসজিদেরই অন্য স্থানে যাবে এবং জনসাধারণের ভিড় থেকে দূরে থাকতে চেষ্টা করে কোনো প্রশস্ত স্থানে বসে, অতঃপর যখন সালাতের সময় নিকটবর্তী হবে তখন সে তার নির্ধারণ করে রেখে যাওয়া স্থানে সালাত পড়তে আসবে, তখন কোনো অসুবিধা নেই। কেননা তার জন্য মসজিদের যে কোনো স্থানে বসার অধিকার রয়েছে। আর যখন সে অন্য প্রশ্রস্ত স্থানে সালাত আদায়ের জন্য যাবে অতঃপর সেখানে কাতার মিলিত হবে তখন তার কর্তব্য হলো তার স্থানের সামনে যাওয়া অথবা পেছনের প্রশস্ত স্থানে যাওয়া। কেননা যখন সে কাতারে মিলিত হবে আর তার জন্য এ (বিছানা) জায়গা থাকবে সে মসজিদের অন্য জায়গাও গ্রহণ করবে। এতে সে দুই স্থানের দখল নিলো। আর কোন মানুষ দু স্থান গ্রহণ করার মালিক নয়।

অপরদিকে মসজিদের নির্দিষ্ট স্থান নির্ধারণ করে নেওয়া; যাতে কেবল সে সেখানেই সালাত আদায় করবে, নিশ্চয় তা একটি নিষিদ্ধ কাজ। বরং মানুষের উচিৎ যেখানে স্থান পাবে সেখানেই সালাত আদায় করা।