hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

প্রশ্ন (৩১) কুরআন খতমের দো‘আ নামাযের ভেতরে বা বাইরে করা শরী‘আতসম্মত কি?

উত্তর (৩১): সালাতের ভেতরে এটা শরী‘আতসম্মত নয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ থেকে এমনটি বর্ণিত হয়নি যে তারা সালাতে কুরআন খতমের দো‘আ পড়তেন। অবশ্য আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত যে, নিশ্চয় তিনি যখন কুরআন খতম করতেন, তখন তার পরিবারকে একত্রিত করতেন ও দো‘আ করতেন। কিন্তু এটা সালাতে নয়।