hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

প্রশ্ন (৪) কখন ইজতেবা হবে? এটা কি মিকাত হতে হবে অথবা তাওয়াফে কুদুম এর শুরুতে হবে?

তাওয়াফের দু‘রাকাত সালাত আদায়ের পূর্বে না পরে কাঁধ ও ঘাড়ের মধ্যবর্তী স্থান ঢেকে রাখবে? ইজতেবা কি শুধু তাওয়াফে না তাওয়াফ ও সা‘ঈ উভয়টাতে? আর ইজতেবা তরককারীর বিধান কি?

উত্তর (৪): ইজতেবা হলো, তাওয়াফকারী কর্তৃক তার ডান কাঁধ বের করে রাখা এবং ইহরামের চাঁদরের উভয় পাশ বাম কাঁধের উপর রাখা। আর এটি তাওয়াফে কুদুমে সুন্নাত, ওয়াজিব নয়। ফলে কেউ যদি তা না করে তাহলে কোনো অসুবিধা নেই। আর এটা শুধু তাওয়াফেই করার বিধান রয়েছে। অতঃপর যখন তাওয়াফ সম্পন্ন হবে, তখন তাওয়াফের দু’রাকাত সালাত আদায় করার পূর্বে উভয় ঘাড় ঢেকে দিবে। আর ইজতেবা সাত চক্করের সব কয়টিতেই হবে। রমল [রমল হচ্ছে, নাতিদীর্ঘ পদক্ষেপে দ্রুত চলা।] এর বিপরীত। কেননা রমল হবে প্রথম তিন চক্করে মাত্র।