hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

প্রশ্ন (১৭): রমযানে তারাবীহ এর সালাতে মুক্তাদীগণ ইমামের অনুসরণের জন্য কুরআন শরীফ বহন করার বিধান কি?

উত্তর (১৭) উপর্যুক্ত উদ্দেশ্যে কুরআন শরীফ বহন করা সুন্নাহের বিপরীত। আর তা কয়েক দিক থেকেই:

প্রথমত: এভাবে দন্ডায়মানের সময় মানুষের ডান হাত বাম হাতের উপর রাখা ছুটে যায়।

দ্বিতীয়ত: কুরআন বহন করা অধিক নড়াচড়ার দিকে নিয়ে যায় যার কোনো প্রয়োজন নেই; যেমন কুরআন খোলা, বন্ধ করা, বগলের নিচে রাখা ও পকেটে রাখা ইত্যাদি।

তৃতীয়ত: কুরআন বহন মুসল্লীকে অনেক নড়াচড়ায় ব্যস্ত রাখে।

চতুর্থত: এতে মুসল্লীর দৃষ্টি সিজদার স্থান থেকে নষ্ট হয়। আর অধিকাংশ আলেমের মতে সিজদার স্থানের প্রতি দৃষ্টি দেয়া সুন্নাত এবং উত্তম।

পঞ্চমত: মুসল্লী এতে ভুলে থাকে যে সে সালাতে আছে যখন সে যে সালাতে আছে সেটার জন্য হৃদয় জাগ্রত না থাকে। অন্যদিকে মুসল্লীর যখন সালাতে খুশু অবলম্বন করবে, ডান হাত বাম হাতের উপর রাখবে, দৃষ্টিকে সিজদার স্থানের দিকে নিবন্ধ রাখবে, নিশ্চয় এটা অধিক পরিমাণে হৃদয়কে জাগ্রত রাখে যে সে সালাতে আছে এবং সে একজন ইমামের পিছনে রয়েছে।