১
আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ
লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
প্রশ্ন (২৫): রমযানের শেষ দশকে প্রত্যেক রাতে দু‘বার বিতরের সালাত আদায় হয় আর আমার ইচ্ছা হলো ইমাম সাহেব সালাত সম্পন্ন করে প্রত্যাবর্তন করা পর্যন্ত সালাত আদায় করি; যাতে সেটার ফযীলত পেতে পারি। তাহলে আমি কি করব? আমি কি বিতরের সালাত রাতের শুরুতে ছেড়ে দিব অথবা শেষ রাতে। আর বিতরের সালাত বিনষ্ট করার কোনো প্রমাণ সাব্যস্ত আছে কি?
উত্তর (২৫) প্রথম ও শেষ রাতে বিতর সালাত বিনষ্ট করার যে নিয়ম আলিমগণের নিকট বর্তমানে প্রসিদ্ধ হয়েছে তা করা যাবে না; আর সেটার ধরন হচ্ছে, যখন কেউ প্রথম রাতে বিতর সালাত পড়ে, তারপর শেষ রাতেও আবার কিয়ামুল লাইল পড়তে চায়, তখন দু’ দু’ রাকাত করে সে সালাত আদায় শুরু করার পূর্বে দ্বিতীয়বার পূর্বে আদায়কৃত বিতর সালাতটি পড়া। এ পদ্ধতিটি যদিও কতিপয় পূর্বসূরীদের আমল ছিল কিন্তু সুন্নাহ থেকে এ ব্যাপারে কোনো দলীল নেই। আর দ্বিতীয়বারের বিতরের রাকাতটিকে প্রথম বারের বিতরের রাকা‘আতের উপর ভিত্তি করা ঠিক হবে না; কেননা প্রথমবারের বিতরের রাকা‘আত ও দ্বিতীয়বারের বিতরের রাক‘আতের মধ্যে যোজন পার্থক্য তৈরী হয়েছে।
আমরা তো কেবল এটাই বলি যে, কোনো ব্যক্তি যদি প্রথম রাত্রির সালাত কিংবা শেষ রাত্রির সালাতে ইমামের সালাত শেষ করে প্রত্যাবর্তন পর্যন্ত তার পরিপূর্ণ অনুসরণ করতে চায়, সে যদি প্রথম রাতে ইমামের সাথে বিতর সালাত পড়ে এবং সালাম ফিরায় তখন সে দাঁড়িয়ে যাবে এবং এক রাকাত আদায় করে নিবে। অর্থাৎ ইমামের সাথে সালাত আদায়ের সময় এ নিয়ত করে তার সাথে সালাতে প্রবেশ করবে যে সে জোড় সালাত আদায় করবে তারপর যখন (ইমাম) সালাম ফিরাবে তখন সে দাঁড়াবে এবং এক রাক‘আত আদায় করবে; যাতে করে তোমার বিতরটি শেষ রাতের ইমামের সাথে আদায় করতে পার।