hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

প্রশ্ন (৩৫): ইহরাম করার সময় দু’ রাকআত সালাত আদায়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দলীল আছে কি? বিশেষ করে যখন ইহরামের পূর্বে কোনো ফরয সালাত না থাকে?

উত্তর (৩৫): রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইহরামের জন্য নির্দিষ্ট কোনো সালাতের প্রমাণ নেই। আর এজন্য আমরা বলব, যদি কোনো ফরয সালাতের সময় হয় তখন ফরযের পর ইহরাম করবে, অন্যথায় সালাত ব্যতীত ইহরাম করবে। আর যদি ‘সুন্নাতুল ওযু’ (তাহিয়্যাতুল ওযু) হিসেবে দু’রাক‘আত সালাত পড়ে তবে তা উত্তম। অথবা যদি চাশতের (দুহা) সময় হয়, তবে দু’ রাক‘আত সালাতুদ দুহা পড়াও উত্তম।