hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

প্রশ্ন ১৬: হারামের মধ্যে ইমামের নিকটবর্তী দাঁড়ানো নাকি উপর তলাসমূহে দাঁড়ানো? আমরা প্রত্যক্ষ করি যে, মাতাফের প্রথম কাতারের জন্য অনেকেই প্রতিযোগিতায় লিপ্ত হয় আযানের অর্ধঘন্টা পূর্বে বা তারও অধিক আগে, এ ব্যাপারে আপনার কী অভিমত? এভাবে তাদের প্রথম কাতারে বসার দ্বারা তাওয়াফকারীদের স্থান সংকীর্ণ হয়ে যায়।

জবাব ১৬: কোনো সন্দেহ নেই যে, মাসজিদে হারাম বা অন্যান্য মাসজিদে ইমামের কাছাকাছি দাঁড়ানো দূরে দাঁড়ানো থেকে উত্তম। আর যারা কা‘বার পাশে বসে থেকে সালাতের অপেক্ষা করতে থাকে নিশ্চয় তাদের কোনো অধিকার নেই সেখানে বসার। তাওয়াফকারীগণ সে স্থানের অধিক মুখাপেক্ষী। কেননা তাওয়াফকারীদের জন্য সে স্থান জরুরী। অতএব, সেটা সংকীর্ণ হয়ে যাওয়া তাদের অধিকার নষ্ট করা ও তাদের ক্ষতির কারণ। বরং মানুষ অপেক্ষা করবে তারপর যখন ইমাম এসে যাবে তখন প্রত্যেকে তার নিজ নিজ স্থানে কাতারবন্দী হবে।