hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

প্রশ্ন (২৬) আমরা কতিপয় মুসল্লীকে দেখি যে, তারা হারাম শরীফের মধ্যে অবস্থান করা অবস্থায় সামর্থ্য থাকা সত্ত্বেও মূল কা‘বার দিকে মুখ করে দাঁড়ায় না, তাদের সালাতের হুকুম কি?

উত্তর (২৬): তাদের সালাত বাতিল হবে; কেননা যখন কারো কা‘বা দেখা সম্ভব হয় তখন তার জন্য মূল কা‘বার দিকে মুখ করে দাঁড়ানো আবশ্যক। অবশেষে সৌদী সরকার (আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করুন) কা‘বার দিকে সঠিক দিক নির্ধারণ করে কিছু চিহ্ন দিয়ে দিয়েছে। তাঁরা নীচের পাথরের উপর দু’টি করে আকঁ দিয়ে দিয়েছে; সুতরাং যখন তুমি সে দিকে মুখ করে দাঁড়াবে তখন তোমার মুখ ফিরানো সহীহ হবে।