hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

প্রশ্ন (৪৩): যে মহিলা স্বর্ণের আংটি ব্যবহার করে (ইহরাম অবস্থায়) এটা জ্ঞাত থাকা সত্ত্বেও যে, অধিকাংশ ক্ষেত্রে তা গাইরে মাহরিমদের নিকট প্রকাশ হয়ে পড়ে। তার হুকুম কি?

উত্তর (৪৩): ইহরাম অবস্থায় মহিলা হাজী যা ইচ্ছা সে পরিমাণ স্বর্ণের জিনিস ব্যবহার করতে পারবে তবে তা যেন অপচয়ের পর্যায়ে না পড়ে। এমনকি আংটি ও দুই হাতের চুড়ি। কিন্তু এমতাবস্থায় গাইরে মাহরিম ব্যক্তির ফিতনায় জড়িয়ে যাবার অশংকায় তা ঢেকে রাখবে।