hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৪

প্রশ্ন (৪২): মক্কা বা অন্যান্য স্থানে প্রচুর ভীড়ে মুসল্লী যদি মাটির উপর সিজদা দিতে অক্ষম হয়ে পড়ে তাহলে তার হুকুম কি?

উত্তর (৪২): শরী‘আতসম্মত পদ্ধতি হচ্ছে দু’ বাহু প্রসারিত করে সাজদা করা, তা ব্যতীতও যদি কেউ সাজদা দিতে সক্ষম হয়, তাহলে সে সেভাবেই সাজদা করবে। কিন্তু তাও যদি সম্ভব না হয়, তবে বসে পড়বে এবং সিজদার ইঙ্গিত করবে।

কতিপয় আলেমের অভিমত হলো: তখন সে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত ইমাম সিজদা হতে দণ্ডায়মান না হয়। ইমাম দণ্ডায়মান হলে জায়গা প্রশস্ত হবে অতঃপর সিজদা দিবে।

আর অন্যান্যদের মত হলো, মানুষের পিঠে সিজদা করবে। কিন্তু প্রথম বক্তব্যটি সর্বাধিক সঠিক। আর তা হলো, ইঙ্গিতে সিজদা করা। কেননা এমতাবস্থায় সে (মুসল্লী) অক্ষম। আর যে সিজদা দিতে অক্ষম সে সিজদার প্রতি ইঙ্গিত করবে।