hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

প্রশ্ন (৩৪): ওমরাকারীদের জন্য রমযান বা অন্যসময় বিদায়ী তাওয়াফ ওয়াজিব কি? এক্ষেত্রে সাবধানতা কি?

উত্তর (৩৪): বিশুদ্ধ মত হলো, রমযানে বা অন্য সময় ওমরাকারীর বিদায়ী তাওয়াফ ওয়াজিব। কিন্তু যখন মানুষ ওমরা সম্পন্ন করার সাথে সাথে মক্কা ত্যাগ করতে চায় তখন তার জন্য প্রথম তাওয়াফই যথেষ্ট হবে।