hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

প্রশ্ন (১) রমযান মাসে ওমরা করার ফযীলত সম্পর্কে কোনো সহীহ হাদীস আছে কি?

উত্তর (১) পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।

হ্যাঁ, রমযান মাসে ওমরা করার ফযীলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর থেকে সহীহ হাদীস বর্ণিত আছে। ইমাম মুসলিম তাঁর সহীহতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«عمرة في رمضان تعدل حجة»

‘রমযানের ওমরা একটি হজ্বের সমান’।

অন্য বর্ণনায় ‘রমযানের ওমরা আমার সাথে হজ্ব করার সমান’।