hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

প্রশ্ন (৩৬): যে ব্যক্তি রমযানে ওমরা করেছে, আর রমযানের কিছু দিন মক্কায় অবস্থান করেছে তার জন্য পুনরায় ওমরা করা উত্তম নাকি বেশি বেশি তাওয়াফ করা উত্তম? অনুরূপভাবে হজ্জের দিনগুলিতেও (বেশি করে উমরা আদায় করা উত্তম নাকি বেশি করে তাওয়াফ করা উত্তম?)

উত্তর (৩৬): উত্তম হলো, বারবার ওমরা না করা। বরং বারবার ওমরা করার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রসিদ্ধ ছিল না, অনুরূপভাবে সাহাবায়ে কিরামের যুগেও প্রসিদ্ধ ছিল না। তাই কোনো কোনো আলেম সেটাকে বিদ‘আত বলেও স্পষ্ট মত ব্যক্ত করেছেন। বস্তুত: ওমরা হবে এক সফরে একবার, আর তাওয়াফও বারবার করবে না; যাতে যারা হজ্জ বা উমরার জন্য কা‘বার তাওয়াফ করতে ইচ্ছে করে তাদের জন্য তাওয়াফের স্থান সংকীর্ণ হয়ে না যায়। বরং সালাত, কুরআন তিলাওয়াত ও যিকিরসহ অন্যান্য আল্লাহর নৈকট্যশীল কাজ করবে।