hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

প্রশ্ন (৩): হজ্ব ও ওমরার উদ্দেশ্যে গমনকারীর সঙ্গে হারাম খেলা-ধুলার সামগ্রী সঙ্গে নেওয়ার হুকুম কি?

উত্তর (৩): হারাম যন্ত্রসামগ্রী বহন করা, যখন মানুষ সেগুলো ব্যবহার করবে নিশ্চয় তা অপরাধ। আর অপরাধ বা গুনাহ বার বার করা কবীরা গুনাহে পরিণত হয়। আর যখন সেটা হজ্ব বা ওমরার ইহরাম করার পর হবে, তখন তা অধিক গুনাহের কারণ। কেননা মহান আল্লাহ বলেন-

﴿ فَمَن فَرَضَ فِيهِنَّ ٱلۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي ٱلۡحَجِّۗ ١٩٧ ﴾ [ البقرة : ١٩٧ ]

‘‘যে ব্যক্তি হজ্ব করা নির্ধারণ করবে, তবে সেখানে কোনো অশ্লীলতা, ফুসুকী, ঝগড়া-বিবাদ নেই।” [সূরা আল-বাকারাহ: ১৯৭]

অতএব, প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো হজ্ব ও ওমরাহ গমনে বা প্রত্যাবর্তনে অথবা উভয়ের মধ্যে হারাম বা আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্ত থেকে বিরত থাকা।