hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

প্রশ্ন (৪১): যখন কোনো নারী মক্কায় পৌঁছার পর ঋতুবর্তী হবে আর তার পরিবার-পরিজন মক্কা থেকে সফর করতে ইচ্ছুক হয়, তাহলে সে কি অপেক্ষা করবে নাকি তাদের সাথে সফর করবে? চাই তার সফর এমন হোক যাতে কসর করা যায় অথবা নয়?

উত্তর (৪১): যখন তাওয়াফ করার পূর্বে কোনো নারী ঋতুবর্তী হবে তাকে অবশ্যই পবিত্র হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। তারপর তাওয়াফ করবে ও ওমরা পূর্ণ করবে। কিন্তু যদি ইহরামের সময় এ শর্ত থাকে যে,

«اللهم إن حبسني حابس فمحلي حيث حبستني»

“হে আল্লাহ, যদি কোনো বাধাদানকারী আমাকে বাধা দেয়, তাহলে যেখানে আপনি আমাকে বাধা দিবেন সেখানেই আমি হালাল হয়ে যাব”। তখন সে মহিলা হালাল হয়ে যেতে পারবে এবং পরিবারের সাথে হারাম থেকে বের হয়ে যাবে, এতে তার কোনো অসুবিধা হবে না।