hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

প্রশ্ন (২৯): মাসজিদুল হারামে ফরয সালাত আদায়কারী অথবা নফল সালাত, মুক্তাদী অথবা এককভাবে সালাত আদায়কারীর সামনে দিয়ে গমনকারীর বিধান কি?

উত্তর (২৯): মুক্তাদীর সামনে দিয়ে গমন করায় কোনো অসুবিধা নেই। মাসজিদে হারামে হোক বা অন্য কোনো স্থানে; কেননা ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঐ সময় আসলেন যখন তিনি ছিলেন মিনায়, আর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মানুষদের নিয়ে দেয়ালবিহিন স্থানে সালাত আদায় করছেন। এমতাবস্থায় তিনি (ইবনে আব্বাস) একটি গাধীর উপর সওয়ার হয়ে কোনো এক কাতারের সামনে দিয়ে গমন করেন, অথচ কেউ তা অস্বীকার করে নি।

অপরদিকে যখন কোনো সালাত আদায়কারী ইমাম হয় অথবা একা সালাত আদায়কারী হয়, তখন তার সামনে দিয়ে মাসজিদে হারাম অথবা অন্যত্র কোথাও গমন করা জায়েয নয়। কেননা এখানে দলীলটি অত্যন্ত ব্যাপক। তার বিপরীতে এমন কোনো দলীল নেই যা মক্কা অথবা মসজিদে হারামকে সে বিধান থেকে আলাদা করবে; বা এমন কোনো দলীল নেই যা দ্বারা বুঝা যাবে যে সেখানে সালাত আদায়কারীর সামনে দিয়ে গমন করায় কোনো ক্ষতি নেই বা গমনকারীর কোনো গুনাহ নেই।