hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

প্রশ্ন (৪৮): যে ব্যক্তি রমযানে সওয়াবের আশায় মক্কায় যাবে এমতাবস্থায় যে তার মহিলাদের ব্যাপারে সে উদাসীন; তারা হারামে যাওয়ার সময় সৌন্দর্য প্রদর্শন করে বেড়াচ্ছে, সে ব্যক্তির ব্যাপারে আপনার উপদেশ কি?

উত্তর (৪৮): এ ব্যক্তির জন্য মক্কায় যাওয়া সম্ভব আর রমযানে ওমরার কারণে অধিক সওয়াব লাভও সম্ভব হবে। তবে তার উচিত তার মহিলাদেরকে সৌন্দর্য প্রদর্শন করতে বারণ করা যেমনিভাবে সে তার দেশে তার মহিলাদেরকে সৌন্দর্য প্রদর্শন করতে বারণ করবে। ওমরার জন্য যাওয়া আর নারীদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ানো পরষ্পর সংযুক্ত বিষয় নয়।