hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫১

প্রশ্ন (৪৯): মসজিদে হারামে এমন শিশুদের সংগে নিয়ে গমন করার বিধান কী, যারা মুসল্লীদের ও কুরআন তিলাওয়াতকারীদের বিরক্তি সৃষ্টি করে?

উত্তর (৪৯): মসজিদসমূহে ছোট শিশুদের সাথে করে যাওয়া জায়েয নয়, চাই তা মসজিদে হারাম হোক অথবা অন্য কোনো মাসজিদ; কারণ, এতে মুসল্লী ও কুরআন তিলাওয়াতকারীদের মধ্যে বিরক্তির সৃষ্টি হয়।