hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

প্রশ্ন (৩৩): মাসজিদে হারামে সালাতসমূহ আদায়ের ফাঁকে ফাঁকে কথাবার্তা বলা, হাসি-কৌতুক ও খাদ্য ও পানীয় গ্রহণ করার বিধান কি?

উত্তর (৩৩): কোনো সন্দেহ নেই যে, এতে মুসল্লীদের মধ্যে বিরক্তির সৃষ্টি হয়। আর নিশ্চিতভাবে তা তাদেরকে ইমামের যথাযথ অনুসরণ ও সালাতে কিয়াম করার সওয়াব থেকে বঞ্চিত করে। আর যেহেতু তা মুসল্লীদের বিরক্তির কারণ হয় তাই তা হারাম। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে পরষ্পর উচ্চস্বরে কিরআত পাঠেও নিষেধ করেছেন, তাহলে কথাবার্তা, কৌতুক ও অন্যান্য ব্যাপার কিরূপে বৈধ হবে?