hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

প্রশ্ন (১২): হজরে আসওয়াদ ও রুকণে ইয়ামানীর মধ্যকার তাওয়াফকারীর জন্য শরীয়াতসম্মত দো‘আ কি?

উত্তর (১২): শরীয়ত সম্মত দো‘আ হলো:

﴿رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ٢٠١ ﴾ [ البقرة : ٢٠١ ]

অপরদিকে দো‘আকে পরিপূর্ণ করার জন্য

«وأدخلنا الجنة مع الأبرار»

বলা অতঃপর এটার কোনো ভিত্তি নেই। অনুরূপভাবে

«يا عزيز يا غفار يارب العالمين»

বলাও কোনো ভিত্তি নেই। বরং যখন পরিবেশ এমন হয়ে যায় মানুষ আয়াতটি অর্থাৎ

﴿ رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ٢٠١ ﴾ [ البقرة : ٢٠١ ]

পড়া শেষ হয়েছে অথচ তাওয়াফস্থলে ভিড়ের কারণে হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছতে পারে নি, তাহলে সে হাজরে আসওয়াদের কাছে পৌঁছা পর্যন্ত বার বার এ দো‘আটি পুনরাবৃত্তি করতে থাকবে।