hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

প্রশ্ন (৩০) রমযান মাসে যেসব মহিলা ওমরা করে, তাদের জন্য ফরয সালাত বা তারাবীহ সালাত তাদের গৃহে আদায় করা উত্তম? না কি মসজিদে হারামে?

উত্তর (৩০): সুন্নাহ দ্বারা বুঝা যায় যে, মহিলাদের জন্য উত্তম হলো তাদের গৃহে সালাত আদায় করা, চাই তা মক্কায় হোক অথবা অন্যত্র। আর এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لا تمنعوا إماء الله مساجد الله وبيوتهن خير لهن»

“আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে নিষেধ করো না, আর তাদের জন্য তাদের ঘরই উত্তম”।

এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় অবস্থানকালীন সময়েই বলেছিলেন। অথচ মসজিদে নববীতে সালাত আদায়ের অতিরিক্ত ফযিলতও রয়েছে। কেননা তাদের বাড়ীতে সালাত আদায় অধিক পর্দা পালন ও ফেতনা থেকে দূরে থাকার উপযোগী। ফলে বাড়ীতে সালাত আদায় তাদের জন্য উত্তম ও ভালো তা প্রমাণিত হলো।