hadith book logo

আল-ফাতাওয়া আল-মাক্কীয়্যাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

প্রশ্ন (১৯): ঋতুবর্তী নারীদের জন্য মসজিদ হারামে প্রবেশ করা বৈধ কি? আর যখন নারী তাওয়াফরত অবস্থায় অনুভব করবে যে তার ঋতুর রক্ত পড়তে যাচ্ছে তখন সে কি করবে?

উত্তর (১৯): ঋতুবর্তী নারীর জন্য মসজিদে হারামে প্রবেশ করা বৈধ নয়, তবে পার হয়ে যাওয়ার উদ্দেশ্য থাকলে সেটা ভিন্ন কথা। তাওয়াফের জন্য তার অবস্থান অথবা কুরআন শ্রবণ অথবা তাসবীহ পাঠ বা তাহলীল এসব কিছুর জন্যই মসজিদে হারামে অবস্থান জায়েয নয়।

আর যখন কোন মহিলা তাওয়াফের মধ্যে ঋতুর রক্ত প্রবাহিত হওয়ার অনুভব করবে তখন সে নিশ্চিত না হওয়া পর্যন্ত তাওয়াফ চালু রাখবে। অতঃপর যখন নিশ্চিত হবে যে, ঋতুর রক্ত বের হচ্ছে তখন পবিত্র হওয়া পর্যন্ত তাওয়াফ থেকে বিরত থাকবে। অতঃপর পবিত্র হলে নতুন করে তাওয়াফ শুরু করবে।