১
রাফ‘উল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব
লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন আবদুল হালীম ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
কতিপয় মাসআলা সংক্রান্ত হাদীস, যা উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছে নি
১. উসমান রাদিয়াল্লাহু আনহু ও বিধবার নিজ ঘরে ইদ্দত পালন সংক্রান্ত হাদীস:
উসমান রাদিয়াল্লাহু আনহু বিধবার নিজ ঘরে ইদ্দত পালন করা সম্পর্কিত হাদীস জানতেন না। অবশেষে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর বোন ফুরাই‘আহ বিনতে মালেক রাদিয়াল্লাহু আনহা, যার স্বামী মারা যাওয়ার পর, তার বিষয়ে রাসূলের হাদীস শুনালেন। যখন ফুরাই‘আহ্র স্বামী মারা যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন:
«امْكُثِي فِي بَيْتِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ»
“ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত তোমার ঘরেই থাক।” [আবু দাউদ, হাদীস নং ২৩০০; তিরমিযী, হাদীস নং ১২০৪; নাসাঈ, হাদীস নং ৩৫৩২; ইবন মাজাহ, ২০৩১।] অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু এ হাদীস গ্রহণ করলেন।
২. উসমান রাদিয়াল্লাহু আনহু ও মুহরিম ব্যক্তির জন্য শিকার করা প্রাণী সংক্রান্ত হাদীস:
একদা শিকারকৃত পশু ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দেওয়া হলো এবং জন্তুটি তাঁর জন্যই শিকার করা হয়েছিল, তিনি ওটা খাবার ইচ্ছা করেছিলেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু হাদীস শুনালেন যে, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (ইহরাম অবস্থায়) শিকারকৃত গোশত হাদিয়া (Gift) দেওয়া হলে তিনি তা ফেরত দিয়েছিলেন।” [মুসনাদে আহমাদ ১/১০০।]