hadith book logo

রাফ‘উল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব

লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন আবদুল হালীম ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

একাদশ জবাব

যখন শাস্তির হাদীস দ্বারা হারাম বুঝায়, তখন তাতে আমল করা আলিমগণের সম্মিলিত রায় মোতাবেক ওয়াজিব।

অবশ্য শাস্তির হাদীসগুলোর কোনো একটি শাস্তির ওপর আমল করার ব্যাপারে আলিমগণের মধ্যে মতভেদ রয়েছে। কিন্তু ঐ হাদীস দ্বারা যে হারাম প্রমাণিত হবে এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো মতভেদ নেই।

বিজ্ঞ সাহাবীগণ, তাবেঈন ও ফকীহগণ রাদিয়াল্লাহু আনহুম তাদের ভাষণে ও পুস্তকে বিরোধপূর্ণ ক্ষেত্র ইত্যাদিতে এ জাতীয় হাদীস দ্বারা দলীল পেশ করে চলেছেন।

বরং যদি হাদীসের মধ্যে কোনো কাজের ব্যাপারে শাস্তির হুমকি-ধমকি আসে, তবে সেটা দ্বারা হারাম সাব্যস্ত হওয়া অধিকতর যুক্তিযুক্ত, যা প্রতিটি অন্তরই বুঝতে পারে।

ইতোপূর্বে আরও দৃষ্টি আকর্ষণ গত হয়েছে যে, যারা এ জাতীয় হাদীস দ্বারা আমল করা এবং শাস্তি আপতিত হওয়ার বিশ্বাস করে থাকেন তাদের কথাই অধিক প্রাধান্যপ্রাপ্ত মত। আর সেটাই হচ্ছে অধিকাংশের অভিমত।

এর ওপর ভিত্তি করে বলা যায় যে, যে বিষয়ে কোনো সম্মিলিত রায় [এখানে শাইখুল ইসলাম অধিকাংশের মতামতকে সম্মিলিত রায় হিসেবেই দেখছেন।] রয়েছে, সেখানে অপর কোনো প্রশ্নই গ্রহণযোগ্য নয়।