hadith book logo

রাফ‘উল মালাম সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব

লেখকঃ শাইখুল ইসলাম আহমাদ ইবন আবদুল হালীম ইবন তাইমিয়্যাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

অষ্টম কারণ: হাদীসে আমল না করার একটি কারণ এও হয়ে থাকে যে, হাদীসটি যে মাসআলার জন্য দলীল হিসেবে পেশ করা হয়…

হাদীসে আমল না করার একটি কারণ এও হয়ে থাকে যে, হাদীসটি যে মাসআলার জন্য দলীল হিসেবে পেশ করা হয়, সেটার বিপক্ষে এমন দলীলও রয়েছে যা প্রমাণ করে যে, হাদীসটি উক্ত মাসআলার দলীল নয়। যেমন,

ক. অনির্দিষ্ট ( عام ) দলীলটি নির্দিষ্ট ( خاص ) দলীলের বিরোধী হওয়া।

খ. অথবা শর্তমুক্ত ( مطلق ) দলীলটি শর্তযুক্ত ( مقيد ) দলীলের বিরোধী হওয়া।

গ. অথবা শর্ত-মুক্ত নির্দেশ ( الأمر المطلق ) টি এমন কিছুর বিপরীত হওয়া, যা দ্বারা বোঝা যায় যে, নির্দেশটি ওয়াজিবের আওতাভুক্ত নয়।

ঘ. অথবা, প্রকৃত ( حقيقة ) অর্থের সাথে অপ্রকৃত ( مجاز ) অর্থের দ্বন্দ্ব হওয়া। এছাড়া আরও বিভিন্ন প্রকার দ্বন্দ্বযুক্ত মাসআলা রয়েছে, যা একটি বিস্তৃত অধ্যায়।

কেননা বাক্যের চাহিদা ও উদ্দেশ্য দ্বন্দ্বতাপূর্ণ হওয়া, আর সেগুলোর একটির ওপর অন্যটির প্রাধান্য দেওয়া সহজ কাজ নয়। এটা অসীম সাগরের ন্যায় অত্যন্ত ব্যাপক অধ্যায়।