১
সালাতে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধান
লেখকঃ আশরাফুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
আব্দুল হাই লাক্ষ্নভি হানাফি (রহ)-এর অভিমত
روي عن محمد انه استحسن قراءة الفاتحة للمؤتم في السرية ومثله عن أبي حنيفة صرح به في الهداية والمجتبى شرح مختصر القدري وغيرهما وهذا هو مختار كثير من مشائخنا وعلى هذا فلا ينكر استحسانها في الجهرية اثناء سكتات الإمام بشرط أن لا يخل بالسمع
‘‘ইমাম মুহাম্মাদ থেকে বর্ণিত হয়েছে, সির্রি সালাতে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া উত্তম। [. আব্দুল হাই লাক্ষ্নভি (রহ) এটাও সুস্পষ্ট করেছেন যে, ইমাম মুহাম্মাদ (রহ) থেকে উক্ত বর্ণনাটি রেওয়ায়াতের দিক থেকে যঈফ। কিন্তু দেরায়াতের দিক থেকে শক্তিশালী। যেমন তিনি (রহ) বলেছেন: إنه كان ضعيفا لكنه قوي دراية ‘যদিও উক্তিটি যঈফ কিন্তু দেরায়াতের দিক থেকে শক্তিশালী।’’ [আত-তা‘লিকুল মুমাজ্জাদ পৃ. ৯৪]] অনুরূপ ইমাম আবূ হানিফা (রহ) থেকেও বর্ণিত হয়েছে। যেভাবে ‘হেদায়া’ ও ‘মুজতাবা শরহে মুখতাসার কুদুরিতে’-তে বর্ণিত হয়েছে। আর এটাই আমাদের মাশায়খদের অধিকাংশের কাছে পছন্দনীয়। সুতরাং জাহরি সালাতের সময় ইমামের সাকতাতে ফাতিহা পড়াকে অস্বীকার করা হয়নি। শর্ত হলো, (মুক্তাদির জন্য ইমামের ক্বিরাআত) শোনার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে না।’’ [উমদাতুর রিয়াআহ পৃ. ১৭৩]