hadith book logo

সালাতে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধান

লেখকঃ আশরাফুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

ইমাম আহমাদ বিন হাম্বল (রহ) ও সূরা আ‘রাফের ২০৪ নং আয়াত

ইমাম আহমাদ বিন হাম্বলের পুত্র আব্দুল্লাহ (রহ) লিখেছেন:

٢٥٤ - حَدثنَا قَالَ قلت لابي فاقرأ فِي نَفسِي الْحَمد قَالَ لَا وَقَالَ : وَإِذا قرئَ الْقُرْآن فَاسْتَمعُوا لَهُ وأنصتوا .

‘‘২৫৪ - আমাদেরকে হাদীস বর্ণনা করে বলেছেন: আমি (আব্দুল্লাহ) আমার আব্বাকে (আহমাদ বিন হাম্বল রহ.)-কে বললাম: মনে মনে কি ‘আল-হামদু পড়ব? তিনি বললেন: না, কেননা আল্লাহ তাআলা বলেন: ‘যখন কুরআন পড়া হয়, তখন মনোযোগের সাথে শোনো ও চুপ থাকো’ (সূরা আ‘রাফ: ২০৪)’’। [মাসায়েলে ইমাম আহমাদ লি ইবনিহি আব্দুল্লাহ’ (বৈরুত: মাকতাবাহ ইসলামি, ১৪০১/১৯৮১)পৃ. ৭১, নং: ২৫৪]