hadith book logo

সালাতে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধান

লেখকঃ আশরাফুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

পুস্তিকাটির অভিমত বনাম জুমহুর মুহাদ্দিসগণের অভিমত

পুস্তিকাটির অভিমত:

অভিমত

بسم الله الرحمن الرحيم

অভিমত সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আ‘লামীনের জন্য। তিনি ব্যতীত এবাদতের যোগ্য প্রকৃত কোন ইলাহ নেই। তাঁর কোন শরীক নেই। তিনি এক ও অদ্বিতীয়। দরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর যিনি গোটা মানবজাতির জন্য আদর্শ ও রহমতরূপে প্রেরিত হয়েছেন।

সালাতে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি নিয়ে অহেতুক বিতর্ক কেন? পুস্তকটি আলোচ্য বিষয়ে সৃষ্ট মতভেদ ও বিতর্ক অবসানে ভুমিকা রাখবে এ প্রত্যাশা করছি।

পরিশেষে, হে আল্লাহ! আমাদের সকলকে সিরাতে মুসতাকীমের ওপর অটল থাকার তাওফীক দান করুন। “আমীন”

মুহাম্মাদ মুস্তাফা বিন বাহুরুদ্দীন আস্ সালাফী

অধ্যক্ষ

মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া ৭৯/ক,

উত্তর যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪

অভিমত পর্যালোচনা: মুহতারাম মুহাম্মাদ মুস্তাফা বিন বাহরুদ্দীন আস্ সালাফী - তাঁর নিজের পক্ষ থেকে কোনো গবেষণালব্ধ তথ্য দিয়ে বইটির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেননি। তবে তাঁর নিকট লেখকের এই পুস্তিকাটির দ্বারা আলোচ্য মাসআলাটির ক্ষেত্রে বিতর্ক নিরসণ হবে - মর্মে তিনি আশা প্রকাশ করেছেন।

এ জন্যে প্রথমে আমরা এ মাসআলাটিতে জুমহুর (অধিকাংশ) ইমাম ও মুহাদ্দিসগণের অভিমত জেনে নেব: