১
সালাতে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধান
লেখকঃ আশরাফুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) ও সূরা আরাফের ২০৪ নং আয়াতটির ‘আনসাত’ শব্দের প্রয়োগ
ইমাম বুখারী (রহ) বর্ণনা করেছেন:
وقال أبو وائل عن ابن مسعود ، ্র أنصت للإمام .
আবূ ওয়ায়েল বর্ণনা করেছেন, সাহাবী ইবনে মাসউদ (রা) বলেছেন: أنصت للإمام ‘‘ইমামের (তিলাওয়াত শোনার) জন্য তোমরা চুপ (আনসিত) থাকো।’’ [হাদীসটি সহীহ - তাহক্বীক্ব জুযউল ক্বিরাআত (তাওহিদ পাবলিকেশন্স) হা/২৮]
শায়খ যুবায়ের আলী যাঈ (রহ) বলেন: এই আসারটি
أنصت للقرآن ( كما أمرت ) ؛ فإن في القراءة لشغلا وسيكفيك ذلك الإمام
‘‘কুরআনের জন্যে চুপ (উনসাত) থাকো [যেভাবে তোমাদেরকে (কুরআনে) নির্দেশ দেয়া হয়েছে], কেননা অবশ্যই ক্বিরাআতের জন্য জরুরি হল মনোযোগী হওয়া। আর ঐ ইমামই তোমার জন্যে যথেষ্ট হবে’’ - বাক্যে বায়হাক্বীর সূনানুল কুবরাতে (২/১৬০, কিতাবুল ক্বিরাআত হা/২২৫) বর্ণিত হয়েছে। সংক্ষেপে মুসান্নাফে ইবনে আবি শায়বাতে (১/৩২৭ হা/৩৭৮০) বর্ণিত হয়েছে। এর সনদটি সহীহ। এই আসারটি জাহরি সালাতে সূরা ফাতিহার সাথে সম্পৃক্ত।’’ [নাসরুল বারি ফি তাহক্বিকে জুযউল ক্বিরাআত লিলবুখারী হা/২৮-এর ব্যাখ্যা দ্র:। كما أمرت শব্দটি বায়হাক্বীর কিতাবুল ক্বিরাআতে (হা/২২৫, অন্য সংস্করণ: হা/২২৪) আছে। যা শায়খ উল্লেখ করেননি। ইমাম আব্দুল বার (রহ) বলেন: أنصت للقرآن يدل على أن ذلك في الجهر دون السر ‘‘কুরআনে জন্য চুপ থাকো - এই দলিলটি জাহরি সালাতের জন্য সির্রি সালাতের জন্য নয়।’’ (আত-তামহিদ হা/১৬৭৭)]
বুঝা যাচ্ছে, সাহাবী ইবনে মাসউদ (রা)-এর বক্তব্যটি সূরা আ‘রাফের ২০৪ নং আয়াতটিরই ব্যাখ্যা।