hadith book logo

সালাতে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধান

লেখকঃ আশরাফুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

ইমাম আহলে সুন্নাত আহমাদ বিন হাম্বল (রহ)

ইমাম আহমাদ বিন হাম্বলের পুত্র আব্দুল্লাহ (রহ)-এর সঙ্কলিত ‘কিতাবুস সুন্নাহ’-তে বর্ণিত হয়েছে:

٢٧١- حَدثنَا قَالَ سَأَلت ابي عَن السكتتين فَقَالَ اذا افْتتح الصَّلَاة سكت واذا فرغ من السُّورَة سكت سكتة اخرى قيل لَهُ اذا قَرَأَ الْحَمد قَالَ اذا قَرَأَ سُورَة بعد الْحَمد سكت

‘‘২৭১ - আমাদেরকে বর্ণনা করে বলেছেন: আমি (আব্দুল্লাহ) আমার পিতা (আহমাদ বিন হাম্বল রহ.)-কে দু’টি সাকতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন: সালাতের শুরুতে একটি সাকতা, আর অপর সাকতাটি হলো, সূরা থেকে ফারেগ হওয়ার পর। তাঁকে জিজ্ঞাসা করা হলো, এতে কি আল-হামদু’ পাঠ করবো? তিনি (রহ) বললেন: তখন পড়ো (যখন) আল-হামদুর পরের সূরাতে সাকতা করা হয়।’’ [মাসায়েলে ইমাম আহমাদ লি ইবনিহি আব্দুল্লাহ’ (বৈরুত: মাকতাবাহ ইসলামি, ১৪০১/১৯৮১)পৃ. ৭৫-৭৬ নং ২৭১]