hadith book logo

সালাতে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধান

লেখকঃ আশরাফুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

সাকতার আমলটিকে সাম্প্রতিক মতামত বলে অপবাদ প্রদান

আবু আব্দিল্লাহ আব্দুর রাজ্জাক - ৩: (পৃ. ৩)

অতি সম্প্রতি সুন্নাতে নববীর অনুসারী আলেমগণের মধ্য হতে অধিকতর হকপন্থী দাবিদার কতিপয় আলেমের মতে সালাতে ইমামের পিছনে মুক্তাদীর সূরা ফাতিহা পাঠের প্রচলিত পদ্ধতি সঠিক নয়। তাদের মতে, যেহেতু সূরা আ‘রাফের ২০৪ নং আয়াতে কুরআন পাঠকালে নীরব থাকার নির্দেশ রয়েছে, আর হাদীসে বলা হয়েছে “ইমাম যখন কিরাআত করেন তখন তোমরা চুপ থাক”। সেহেতু “ইমাম সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ার পর রুকুতে যাবার পূর্বে সাকতা বা নীরবতা পালন করবেন এবং সেই অবসরে মুক্তাদী সূরা ফাতিহা পড়ে নিবে।

পর্যালোচনা - ৩: এটা কোনো ‘অতি সাম্প্রতিক মতামত’ নয়। বরং এ পদ্ধতিকে স্বীকৃতি দিয়েছেন - ইমাম আহমাদ (রহ), ইমাম বুখারী (রহ), ইমাম ইবনে তাইমিয়া (রহ), শায়খ নাসিরুদ্দীন আলবানী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস (রহ) - যা আমরা ইতঃপূর্বে জেনেছি। এ আমলটি সাহাবী ও তাবেঈদের যুগ থেকে প্রমাণিত। যেমন,