hadith book logo

মন দিয়ে নামায পড়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

সুন্দরভাবে পবিত্রতা অর্জন করা

উত্তমভাবে পবিত্রতা অর্জন করা নামাযে মনোযোগ তৈরির সহায়ক। এমনকি তা নামায কবুলের শর্ত। রাসূল ﷺ বলেছেন, পবিত্রতা নামাযের চাবিকাঠি। পবিত্রতা অর্জন না করা পর্যন্ত নামায কবুল হয় না। জানা প্রয়োজন যে, পবিত্রতা দু’প্রকার। একটি হলো আত্মিক পবিত্রতা, অপরটি হলো শারীরিক পবিত্রতা।

আত্মিক পবিত্রতা : আত্মার সাথে সম্পৃক্ত অপরাধমূলক কার্যাবলি হতে আত্মাকে মুক্ত করার মাধ্যমে আত্মিক পবিত্রতা অর্জন করতে হয়। যেমন : সন্দেহ, মুনাফিকী, শির্ক, রিয়া, অহংকার, হিংসা, শত্রুতা, কৃপণতা, বিদআতী ও কুফরী আকীদা-বিশ্বাস পোষণ করা ইত্যাদি।

শারীরিক পবিত্রতাঃ বাহ্যিক নাপাকী হতে শরীরকে পবিত্র করার মাধ্যমে শারীরিক পবিত্রতা অর্জন করতে হয়। নাপাকী দু’প্রকার :

 ছোট নাপাকী : যেসব কারণে অযু করা ফরয হয়।

 বড় নাপাকী : যেসব কারণে গোসল করা ফরয হয়। আর অযু ও গোসল উভয়ের অপারগতায় তায়াম্মুম করতে হয়।