hadith book logo

মন দিয়ে নামায পড়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

তাকবীরে তাহরীমা বা নামায শুরুর তাকবীর

তাকবীরে তাহরীমা নামাযের ফরয বিষয়সমূহের অন্তর্ভুক্ত। সিজদার স্থানের দিকে দৃষ্টি রেখে ( اَللهُ اَكْبَرُ ) ‘‘আল্লা-হু আকবার’’ বলে তাকবীরে তাহরীমা বলতে হয়। রাসূলুল্লাহ ﷺ বলেন, নামাযের চাবিকাঠি হলো পবিত্রতা (গোসল-অযু), (নামাযে প্রবেশ করে পার্থিব কর্ম ও কথাবার্তা ইত্যাদি) হারাম করার শব্দ হলো তাকবীর। আর (নামায শেষ করে সেসব) হালাল করার শব্দ হলো সালাম। [আবু দাউদ, হা/৬১; তিরমিযী, হা/৩; ইবনে মাজাহ, হা/২৭৫।]