১
মন দিয়ে নামায পড়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫২
সালাম ফিরানো
নামাযের সর্বশেষ স্তর হলো সালাম। তাশাহ্হুদ, দরূদ এবং অন্যান্য দু‘আসমূহ পড়ার পর প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে বলতে হবে, ‘‘আস্সালা-মু ‘আলাইকুম্ ওয়া রাহ্মাতুল্লা-হ’’। এরপর বাম দিকে মুখ ফিরিয়ে অনুরূপ বলতে হবে। এই সালাম ফিরানোর মধ্য দিয়েই নামায শেষ হয়। নামায শুরু হয় ‘‘ আল্লা-হু আকবার’’ অর্থাৎ আল্লাহর মহিমা ঘোষণার মাধ্যমে আর শেষ হয় ‘‘রাহমাতুল্লাহ’’ অর্থাৎ আল্লাহর অনুগ্রহ কামনার মধ্য দিয়ে।
ডান-বামের মুসল্লি এবং ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে এ সালাম দিতে হয়। ইমাম সাহেব মুক্তাদীদের উদ্দেশ্য করে আর মুক্তাদীরা ইমামের সালামের জবাব হিসেবে সালাম দিবেন। আর একাকী নামায আদায়কারী ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দিবেন।