hadith book logo

মন দিয়ে নামায পড়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

নামাযের সময় নির্ধারণের হিকমত

মানুষ জড় বস্তুর মতো এক স্থানে স্থির থাকতে পারে না। প্রকৃতির নিয়মেই তাকে নড়াচড়া করতে হয়। মানুষের স্বাস্থ্য ও সুস্থতা নড়াচড়ার মধ্যেই নিহিত। এটা না হলে শরীরে নানা রোগ-ব্যাধি জন্ম নেয়। আর এ নড়াচড়া বারবার হওয়াই বাঞ্ছণীয়। এর বাস্তব নমুনা আমরা নামায থেকে পাই। ইসলাম সারা দিনের নামাযকে একত্রে আদায় করার নির্দেশ না দিয়ে, পাঁচটি সময়ে তা ভাগ করে দিয়েছে। অন্যদিকে এ ধারণা দেয়া হয়েছে যে, বান্দা একবার আল্লাহ তা‘আলাকে স্মরণ করেই ভুলে যাবে না; বরং কিছুক্ষণ পর পর আল্লাহর স্মরণকে তাজা করে নেবে। যাতে সে তার দৈনন্দিন যাবতীয় কাজকর্ম আল্লাহর হুকুম অনুযায়ী পালন করতে পারে।