১
মন দিয়ে নামায পড়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ
‘মন দিয়ে নামায পড়ার উপায়’ বইটির তৃতীয় সংস্করণ বের করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর।
ইসলামের মূল পাঁচটি সত্মম্ভের মধ্যে ঈমানের পরেই নামাযের স্থান। আর নামায আল্লাহর স্মরণেই আদায় করতে হয়। সূরা ত্বা-হার ১৪ নং আয়াতে আল্লাহ তা‘আলা বলেন,
اَقِمِ الصَّلَاةَ لِذِكْرِيْ
‘‘আমার স্মরণেই নামায কায়েম কর।’’
কিন্তু নামাযে দাঁড়ালে মন এদিক সেদিক চলে যায় এবং নানা বিষয় মনে পড়তে থাকে। এটা নামাযীদের একটি স্থায়ী সমস্যা। বহু চেষ্টা ও অনুসন্ধানের পর বিভিন্ন কিতাবাদিতে এ বিষয়ে যেসব আলোচনা পেয়েছি তার সারাংশ বাংলাভাষায় পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মনোযোগ দিয়ে নামায আদায়ের ক্ষেত্রে বইটি যথেষ্ট সহায়ক হবে। ইনশা-আল্লাহ!
বইটি প্রকাশনার কাজে যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে যেন আল্লাহ উত্তম বিনিময় দান করেন এবং এ খেদমতকে আমাদের সকলের নাজাতের অসীলা বানিয়ে দেন। আমীন!
মা‘আস্সালাম
শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী
০১৯১২-১৭৫৩৯৬