১
মন দিয়ে নামায পড়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৯
তাহিয়্যাতুল অযুর নামায
তাহিয়্যা শব্দের অর্থ হচ্ছে উপঢৌকন। অযু করার পর অযুর উপহার হিসেবে দু’রাক‘আত নামায আদায় করাকে তাহিয়্যাতুল অযু বলে। এ নামাযের অনেক ফযীলত রয়েছে। এ আমলের প্রতিদানস্বরূপ রাসূলুল্লাহ ﷺ জান্নাতে বিলাল (রাঃ) এর পায়ের শব্দ শুনতে পান।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ একদিন ফজরের নামাযের পর বিলাল (রাঃ) কে জিজ্ঞেস করলেন, হে বিলাল! ইসলামের মধ্যে তোমার এমন কী আমল আছে, যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখ? কেননা আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার (চলাচলের) শব্দ পেয়েছি। বিলাল (রাঃ) বললেন, আমি তেমন কোন আমল করিনি যার আশা করতে পারি; তবে দিনে বা রাতে যখনই অযু করি তখনই যতটুকু আল্লাহ তাওফীক দেন নফল নামায আদায় করি। [সহীহ বুখারী, হা/১১৪৯; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২২৬।]