hadith book logo

মন দিয়ে নামায পড়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

তায়াম্মুম করার পদ্ধতি

১. প্রথমে নিয়ত করতে হবে এবং বিসমিল্লাহ বলতে হবে।

২. দু’হাত মাটিতে বা বালিতে বা দেয়ালে বা ধূলামিশ্রিত পাথরের উপর মারতে হবে; এরপর ফুঁ দিয়ে ঝেড়ে নিতে হবে।

৩. এরপর উভয় হাতের তালু দিয়ে মুখমন্ডল মাসাহ করতে হবে।

৪. এরপর বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বাম হাত মাসাহ করতে হবে। রাসূলুল্লাহ ﷺ এর তায়াম্মুম সম্পর্কে হাদীসে এসেছে,

فَضَرَبَ النَّبِيُّ بِكَفَّيْهِ الْأَرْضَ وَنَفَخَ فِيْهِمَا ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهٗ وَكَفَّيْهِ

নবী ﷺ দু’হাত মাটিতে মারলেন এবং দু’হাতে ফুঁ দিয়ে তাঁর মুখমন্ডল ও উভয় হাতের কব্জি পর্যন্ত মাসাহ করলেন। [সহীহ বুখারী, হা/৩৩৮; ইবনে মাজাহ, হা/৫৬৯।]

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের জন্য এটাই যথেষ্ট হবে যে, তোমরা দু’হাত মাটিতে মেরে ফুঁ দিয়ে ঝেড়ে নিবে, তারপর উভয় হাতের তালু দিয়ে মুখমন্ডল ও দু’হাত কব্জি পর্যন্ত মাসাহ করবে। [সহীহ মুসলিম, হা/৮৪৫; আবু দাউদ, হা/৩২৪।]