১
মন দিয়ে নামায পড়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৪
সুন্নাতে মুয়াক্কাদার ফযীলত
ফরজ নামাযের আগে ও পরে নবী ﷺ সর্বদা ১২ (বার) রাকআত সুন্নাত পড়তেন। এ নামাযকে সুন্নাতে মুয়াক্কাদা বলে। এ নামাযের অনেক গুরুত্ব ও ফযীলত বর্ণিত আছে।
উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূল ﷺ কে বলতে শুনেছেন, ‘‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরয নামায ব্যতীত বার রাকআত নামায আদায় করবে, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। [সহীহ মুসলিম, হা/১৭২৯; আবু দাউদ, হা/১২৫২; তিরমিযী, হা/৪১৫৮; নাসাঈ, হা/১৭৯৬; মুসনাদে আহমাদ, হা/২৬৮১১; বায়হাকী, হা/৪২৬৩।]
এ বার রাকআত নামায হচ্ছে : ফজরের ফরয নামাযের পূর্বে দু’রাকআত, যোহরের পূর্বে চার রাকআত ও পরে দু’রাকআত, মাগরিবের পরে দু’রাকআত এবং এশার পরে দু’রাকআত।