১
মন দিয়ে নামায পড়ার উপায়
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৬
বিতরের নামায
বিতরের নামায আদায় করার জন্য অনেক গুরুত্ব দেয়া হয়েছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন; সুতরাং হে আহলে কুরআন! তোমরা বিতরের নামায আদায় করো। [আবু দাউদ, হা/১৪১৮; তিরমিযী, হা/৪৫৩; ইবনে মাজাহ, হা/১১৬৯; মুসনাদে আহমাদ, হা/১২২৪; সহীহ ইবনে খুযায়মা, হা/১০৬৭; মুসনাদুল বাযযার, হা/৬৭১; মুসনাদে আবু ই‘আলা, হা/৫৮৫; মুসত্মাদরাকে হাকেম, হা/১১১৮; বায়হাকী, হা/৪২৪২; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৫৯৪; মিশকাত, হা/১২৬৬।]
বিতর অর্থ বেজোড়। এশার নামাযের পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত এ নামাযের সময়। যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তাদের জন্য তাহাজ্জুদের পরে বিতরের নামায পড়া উত্তম।
বিতরের নামাযে শেষ রাকা’আতে দু‘আয়ে কুনূত পড়তে হয়।