hadith book logo

মন দিয়ে নামায পড়ার উপায়

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

অযুর ফরযসমূহ

অযুর ফরয ৪টি। তা হলো :

(১) মুখমন্ডল ধৌত করা।

(২) দু’হাত কনুই পর্যন্ত ধৌত করা।

(৩) মাথা মাসাহ করা।

(৪) দু’পা টাখনু পর্যন্ত ধৌত করা। আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَاۤ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاۤ اِذَا قُمْتُمْ اِلَى الصَّلَاةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْكَعْبَيْنِ ﴾

হে মুমিনগণ! যখন তোমরা নামাযের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমন্ডল ও দু’হাত কনুই পর্যন্ত ধৌত করবে, তোমাদের মাথা মাসাহ করবে এবং দু’পা টাখনু পর্যন্ত ধৌত করবে। (সূরা মায়েদা- ৬)