hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

পৃথিবী সৃষ্টি ও আল-কুরআন :

পৃথিবী সৃষ্টি সম্পর্কে কেউ কেউ বিশ্বাস করেন বিগ বেঙ থিওরিতে। বিগ বেঙ হলো ইংরেজি শব্দ, যার অর্থ হলো বিকট শব্দ। এই বিগ বেঙ থিওরির মূল কথা হলো, আজ থেকে কোটি কোটি বছর আগে সৌরজগতে এক দিন হঠাৎ নক্ষত্রে নক্ষত্রে সংঘর্ষ হয় এতে একটি বিকট শব্দ হয়। এই বিকট শব্দের মাধ্যমে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া গ্রহ নক্ষত্রের টুকরো থেকেই এই পৃথিবীর সৃষ্টি।

আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রায় সকলেই বিশেষত বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যক্তিরা বিগ বেঙ থিওরিতে বিশ্বাস করেন। এই বিগ বেঙ থিওরীকে যৌক্তিক এবং বৈজ্ঞানিক মনে করা হয় কারণ এই থিওরির পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি তর্ক এবং ঐতিহাসিক উদাহরণ। যদিও এই বিগ বেঙ থিওরি বা অন্য কোন বৈজ্ঞানিক থিওরিই চিরন্তন নয়। সৌরজগৎ সম্পর্কে বা সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বার বারই মতের পরিবর্তন এসেছে। তাছাড়া এ নিয়ে একজন প্রসিদ্ধ বিজ্ঞানী কোপারনিকাসকে যথেষ্ট কষ্ট পেতে হয়েছে। আধুনিক যুগে পৃথিবী সৃষ্টি সম্পর্কে বিগ বেঙ থিওরিটাই সবচেয়ে বেশী গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশী বৈজ্ঞানিক। যদিও এই থিওরি নিয়েও বৈজ্ঞানিকদের মধ্যে আজও পর্যন্ত মতানৈক্য রয়েছে। সম্প্রতি জন কেইরন নামে একজন লেখক ‘‘কেন বিগ বেঙ থিওরি ভুল’’ শীর্ষক একটি নিবন্ধে এ সম্পর্কে আলোচনা করেছেন। সে যাক, বিগত বেঙ থিওরি মতে আজ থেকে ১০-১২ বিলিয়ন বছর আগে সৌরজগতে একটি বিকট শব্দে এক মহা সংঘর্ষ (বা এক্সপ্লোজন) হয়েছিল। সে মহা সংঘর্ষে সৌরজগতের বিভিন্ন গ্রহ-নক্ষত্র টুকরো টুকরো হয়ে যায় এবং সে টুকরো থেকেই আমাদের এই পৃথিবীর সৃষ্টি। এ প্রসঙ্গে কুরআনের বক্তব্য হলো, সূরা আম্বিয়ায় আল্লাহ পাক বলেছেন:

أولم ير الذين كفروا أن السموات والأرض كانتا رتقا ففتقناهما ( سورة الأنبياء ৩০)

এই সমস্ত অবিশ্বাসীরা কি জানে না যে, এক সময় আকাশ এবং পাতাল তথা মহাবিশ্ব একত্রে জোড়া লেগে একত্রে ছিল আর আমি (আল্লাহ) এগুলোকে বিভিন্ন অংশে বিভক্ত করেছি। (সূরা আন্বিয়া ২১ঃ৩০)