hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

প্রত্যুষে শয্যা ত্যাগ ও আল-কুরআন :

আল-কুরআন যেমন করে রাতে তাড়াতাড়ি নিদ্রা যাওয়ার নির্দেশ দেয়, তেমনি প্রত্যুষে শয্যা ত্যাগের প্রতিও গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেনঃ

وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ( سورة الإسراء . ৭৮ )

‘‘নামাজ কায়েম কর ফজরের নিকটবর্তী সময়ে, নিশ্চয়ই ফজরের সময় পরিদর্শিত হয়।’’ (সূরা ইসরা ৭৮)

এই নির্দেশের বাস্তবতার লক্ষ্যে মহানবী সা. বলেনঃ

بورك لأمتي في بكورها .

আমার উম্মতের জন্য প্রত্যুষে বরকত দেয়া হয়েছে।

অন্যত্র তিনি বলেন:

ركعتا الفجر خير من الدنيا وما عليها .

দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম হলো ফজরের দুই রাকাত নামাজ।

প্রত্যুষে জাগ্রত মানুষের জন্য স্বাস্থ্যগত বহু উপকার রয়েছে। ফজরের সময় বাতাস থাকে ধুলাবালি মুক্ত, পরিবেশ থাকে শান্ত যার ফলে এ সময়টা মানুষের শরীর, স্বাস্থ্য ও ব্রেনের দিক দিকে অত্যন্ত গুরুত্ব পূর্ণ। ফজরের মুক্ত ও সুন্দর হাওয়া সকলেই পছন্দ করে থাকে। সকালের এতো সুন্দর পরিবেশ দিন ও রাতের অন্য কোন সময়ের সাথে তুলনা হয় না।

সূর্য উদিত হওয়ার সময় তার কিরনের রং প্রায় লাল হয়ে থাকে। অঙ্গ প্রত্যঙ্গে তার সুপ্রভাব সবার কাছে সুপ্রসিদ্ধ তা হচ্ছে এই যে, মানুষের শরীর এই কিরনের মাধ্যমে ভিটামিন ডি পেয়ে থাকে।

যে ব্যক্তি দীর্ঘ ঘুমের পর প্রত্যুষে জাগ্রত হয় সে হৃদরোগ থেকে নিরাপদ থাকে।