১
আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান
লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৩
الخبير খাবীর বা সর্বজ্ঞ
আমরা যদি খাদ্যের দিকে গভীর ভাবে লক্ষ্য করি, কীভাবে একই মাটি ও পানি থেকে বিভিন্ন রঙ্গের বিভিন্ন স্বাদের, বিভিন্ন প্রকার ফল বের হচ্ছে। এগুলো আমাদের কাছে এটাই প্রমাণ করে যে, নিশ্চয়ই তা এমন সত্তার তৈরী যার কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সার্বিক খবর রয়েছে। যিনি নিপুণতার সাথে একই মূল থেকে বের করেছেন। আমাদের চিন্তা আরও গভীরে নিয়ে যায় যে, একই খাদ্য থেকে আবার কীভাবে তিনি মাংস তৈরী করেছেন, রক্ত তৈরী করেছেন, হাড় তৈরী করেছেন? এমন ভাবে দুধ, চামড়া, পেশি, চুল, নখ ইত্যাদি তৈরী করেছেন?
যদি আমাদের মুখমন্ডলের দিকে নজর করি, কি ভাবে মুখ থেকে লালা বের হয়, নাক থেকে নাকের ময়লা, চক্ষু থেকে অশ্রু, দুই কান থেকে খৈল। অথচ এ সব কিছুই এক খাদ্য থেকে।
আমাদের অবস্থা কি দাঁড়াত যদি কান দিয়ে লালা নির্গত হতো, চক্ষু দিয়ে ময়লা বের হতো। এই পদ্ধতি কে ঠিক করে দিয়েছেন? এই স্থান গুলো কে নির্ণয় করেছেন? নিশ্চয় তিনিই সেই মহান করুণাময় যার সর্ব বিষয়ের খবর আছে, যিনি সর্বজ্ঞ।