hadith book logo

আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪০

সমস্ত বিশ্বজগত এক আল্লাহর সৃষ্টি :

মহান করুণাময় আল্লাহ রাববল আলামীন সৃষ্টি করেছেন আকাশ, বাতাস, চন্দ্র সূর্য, নদী, নালা, পাহাড়, পর্বত তথা বিশ্ব জগতের সব কিছু। এই মহাবিশ্বের সৃষ্টিতে রেখে দিয়েছেন লক্ষ কোটি নিদর্শন, যার সব কিছুই প্রমাণ করে যে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, তার কোন শরীক নেই এ পর্যায়ে নজর দেয়া যাক বিশ্ব জগতের সৃষ্টির মূল মৌলিক উপদানের দিকে।

আধুনিক বিজ্ঞান বর্ণনা করছে যে, বস্ত্তর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে পরমাণু আর পরমাণু হচ্ছে আসমান ও পৃথিবীর তথা বিশ্ব জগতের প্রত্যেক বস্ত্তর মূল বা আসল। বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে পেয়েছেন যে, প্রত্যেক পরমাণুতে রয়েছে ইলেকট্রণ, প্রোটন ও নিউট্রণ। চাই সেটি লোহা হোক অথবা গ্যাস হোক অথবা পানি হোক অথবা মাটি হোক না কেন। বিভিন্ন বস্ত্তর পার্থক্য হতে পারে তবে সবগুলোর মূল পরমাণুতে কোন পার্থক্য নেই। তাই লোহার মূল যেমন ইলেকট্রণ প্রোটন ও নিউট্রণ ইত্যাদি। তেমনি অক্সিজেনে রয়েছে একই জিনিস তবে সেগুলোর সংযোগ সংখ্যা ও গঠন প্রনালী ভিন্ন।

সু-বিশাল বিশ্ব সৃষ্টি ও পরিচালনায় এসব পরিকল্পনা, সুন্দর ও সঠিক নিয়ম শৃঙ্খলায় নির্ভুলতা ও অসামঞ্জস্য পূর্ণতা সুষ্পষ্টভাবে প্রমাণ করে যে, মহান স্রষ্টা এক অদ্বিতীয় তার কোন অংশীদার নেই।