১
আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান
লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৪
প্রকৃত ঈমান :
আল্লাহ সুব্হানাহু তা’আলা স্বীয় বান্দাদেরকে সেই প্রকৃত ঈমানের স্পষ্ট বর্ণনা দিয়েছেন, যে ঈমানের দ্বারা আল্লাহ আমল সমূহ কবুল করবেন এবং যার কারণে আল্লাহ মু‘মিন বান্দাদের দেয়া ওয়াদা সমূহ বাস্তবে পরিণত করবেন।
এ সম্পর্কে আল্লাহ তা’আলা বলেনঃ
إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون .( سورة الحجرات ১৫ )
তারাই মোমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে ধন সম্পদ ও প্রাণ দ্বারা জেহাদ করে তারাই সত্যবাদী। (সূরা হুজুরাত ১৫)
এই আয়াতে আমরা দেখতে পাই যে, সত্য ঈমান যা কবুল করা হবে তা হচ্ছে, অন্তরের দৃঢ় বিশ্বাস যাতে কোন সন্দেহ নেই এবং আল্লাহর পথে সম্পদ ও প্রাণ দিয়ে জিহাদ করার মাধ্যমে কাজে পরিণত করবে।
সেহেতু অন্তরের বিশ্বাস ঈমান কবুল হওয়ার জন্য যথেষ্ট নয়। ইবলিস শয়তানের বিশ্বাস আল্লাহর প্রতি ছিল। পবিত্র কুরআনে বর্ণিত হচ্ছেঃ
قال رب فانظرني إلي يوم يبعثون .( سورة ص ৭৯ )
সে (শয়তান) বললঃ হে আমার প্রভু আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। (সূরা ছাদ ৭৯)
তারপরও আল্লাহ তা’আলার একটি মাত্র হুকুম অমান্য করার কারণে তাকে কাফের বলে অবহিত করেছেন। আল্লাহ তা‘আলা বলেনঃ
إلا إبليس أبي واستكبر وكان من الكافرين . ( سورة البقرة ৩৪ )
ইবলিস ব্যতীত (সবাই সিজদা করল) সে (নির্দেশ) পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। (সূরা বাকারা-৩৪)
অতএব প্রকৃত পক্ষে ঈমান হচ্ছেঃ (১) এমন দৃঢ় বিশ্বাস যাতে কোন সন্দেহের লেশ নেই। (২) আমল যা এই বিশ্বাসকে সত্যতা প্রমাণ করবে।
আমলের প্রকার ভেদ:
অন্তরের আমলঃ যেমন আল্লাহকে ভয় করা, তার কাছে বিনয়ী হওয়া এবং তারই উপর ভরসা করা ইত্যাদি।
জবানের আমলঃ যেমন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করা, তার পবিত্রতা বর্ণনা করা, তার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তার কাছে দোয়া করা ইত্যাদি।
অঙ্গপ্রত্যঙ্গের আমলঃ যেমন নামাজ, রোজা, জাকাত, আল্লাহর রাস্তায় জিহাদ করা ইত্যাদি।
রাসূলুল্লাহ (স.) বলেনঃ
ওও ليس الإيمان بالتمني ولا بالتحلي ولكنه ما وقر في القلب وصدقه العمل ،،
কামনা বাসনা ও পোশাক পরিচ্ছদের নাম ঈমান নয় বরং ঈমান হচ্ছে যা অন্তরে ছাবেত হয়েছে এবং আমালে তা সত্যে প্রমাণ করেছে।