১
আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান
লেখকঃ মোহাম্মদ ওসমান গনি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
বাণী ও দুআ ২
প্রশংসা শুধু মহান স্রষ্টা আল্লাহ রাববুল আলামীনের যিনি গোটা বিশ্বের মালিক ও প্রতিপালক। দরুদ ও সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। যার প্রতি নাজিল হয়েছে চিরন্তন মু‘জেযা হিসেবে শ্রেষ্ঠ গ্রন্থ আল-কুরআন। যার মধ্যে রয়েছে মানব জাতির পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও সর্বকালের সকল সমস্যার সমাধান। বর্তমান যুগ আধুনিক বিজ্ঞানের যুগ। এই যুগে বিজ্ঞানের চরম উন্নতি সাধিত হয়েছে। বিজ্ঞানের নব নব আবিষ্কার ও চর্চার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, এই মহা গ্রন্থ আল-কুরআন আল্লাহর বাণী। কেননা বিজ্ঞানের সকল আবিষ্কারের ইঙ্গিত রয়েছে আল-কুরআনে। বিজ্ঞানের অভিনব তথ্যগুলো অতি চমৎকার ভাবে কুরআনের আয়াতের মাধ্যমে উপস্থাপন করেছেন নবীন লেখক মোহাম্মদ ওসমান গণি। অত্যন্ত প্রাঞ্জল ও বোধগম্য ভাষায় আল-কুরআন ও আধুনিক বিজ্ঞানের সমন্বয় সাধন করে জনাব ওসমান গণি রচিত ‘আল্লাহর বাণী আল-কুরআন ও আধুনিক বিজ্ঞান’ নামে গ্রন্থটি প্রকাশিত হতে যাচ্ছে। এই গ্রন্থটির পান্ডুলিপি দেখে আমি মুগ্ধ হয়েছি। ইতিপূর্বে তার লেখা ‘ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞান’ এবং ‘মহান স্রষ্টার একত্ববাদ ও আধুনিক বিজ্ঞান’ বই দুটি পাঠকদের নিকট সমাদৃত হয়েছে। আল্লাহর কাছে এই দোয়াই করছি, যেন তার লিখনির শক্তি আরও বৃদ্ধি করে দেন। আমার বিশ্বাস এই বইগুলো বর্তমান আধুনিক সমাজে পাঠককুলের নিকট সমাদৃত হবে। ইন্শা আল্লাহ।
ম,ই,গণি
প্রফেসর মুহম্মদ ইসলাম গণী
অধ্যক্ষ : সরকারী মাদরাসা-ই-আলিয়া
ঢাকা।
ম,ই,গণি
প্রফেসর মুহম্মদ ইসলাম গণী
অধ্যক্ষ : সরকারী মাদরাসা-ই-আলিয়া
ঢাকা।